সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় নারীসহ আহত ৫

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় নারীসহ আহত ৫

লক্ষ্মীপুরে  প্রতিপক্ষের অর্তকিত হামলায় নারীসহ আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চর ভুতা গ্রামে টয়লেট নির্মাণ কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় নারীসহ ৫ জন কে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজলোর চর ভুতা গ্রামের মহত আলী মাষ্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম ওমর ফারুক আইমান (১৪), শাহাদাত হোসেন মাসুদ (১৬), গৃহবধূ রাজিয়া সুলতানা মিজনা (১৯), মরিয়ম বেগম রুনা (৩২) এবং কাজল রেখা (৪০)। আহতদের কে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার গৃহবধূ মরিয়ম বেগম রুনা জানান, বসতঘরে সামনে টয়লেট নির্মানে বাধাঁ দেওয়া প্রতিবেশী রনি ও শিপনসহ তাদের লোকজন আমাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.রেজাউল করিম হাসপাতালে আহতদের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ ব্যাপারে থানা পুলিশের সাথে কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com