সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অপহরনের পর কিশোরীকে গণধর্ষণ: তিনদিন পর উদ্ধার

লক্ষ্মীপুরে অপহরনের পর কিশোরীকে গণধর্ষণ: তিনদিন পর উদ্ধার

লক্ষ্মীপুরে অপহরনের পর কিশোরীকে  গণধর্ষণ: তিনদিন পর উদ্ধার

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অপহরণরে পর গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অপহরণরে তিনদিন পর সদর উপজেলার রাজিবপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। আরিফ হোসেন নামের এক বখাটেকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৪ জনকে বিবাদী করে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে ধর্ষিতা কিশোরী। প্রধান আসামী আরিফ হোসেন একই উপজেলার রাজিবপুর গ্রামের হাফিজ উল্যাহর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে জেলা শহরের রেহান উদ্দিন ভূইঁয়া সড়ক এলাকায় থেকে আরিফ ও তার সহযোগী আরো ৪ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে সিএনজিযোগে কিশোরীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। ওইদিন থেকে উপজেলা রাজিবপুর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে আটক রেখে তাকে পালাক্রমে গণধর্ষণ করে। বুধবার রাতে খবর পেয়ে ডিবি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ডিবি পুলিশের ওসি নুর মোহাম্মদ জানান, আরিফ ও রাজিবসহ ৪/৫ জনের একটি দল কিশোরীকে গণধর্ষণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধর্ষিতাকে উদ্ধার করা হয়েছে। আসামীরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাদেরকে আটকের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com