সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

লক্ষ্মীপুর: দেড় কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে চররুহিতা এলাকা থেকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কবির লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক এজেডএম সাকিব সিদ্দিকী জানান,

গোপন সংবাদ পেয়ে সদর উপজেলার চর রুহিতা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে দেড় কেজি (১৫০০ গ্রাম) গাঁজাসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে আটক করা হয়। পরে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গিয়াস উদ্দিন জানান, র‌্যাবের হাতে আটক ১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com