সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পিকআপ থেকে পড়ে শিশুর মৃত্যু

পিকআপ থেকে পড়ে শিশুর মৃত্যু

পিকআপ থেকে পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে পিকআপ থেকে ছিটকে পড়ে মো. সজীব(১০) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আন্ডারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজীব ফেনীর চর হাজারী গ্রামের কামাল হোসেনের ছেলে। শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ভাড়া বাসায় বসবাস করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সজীব চন্দ্রগঞ্জ বাজারের দেওপাড়া পোল্ট্রি ফিডস’র একটি পিকআপের ছাদে বাজারে ফিরছিল। এ সময় আন্ডারঘর এলাকায় পৌঁছালে সে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সজীবের বাবা কামাল হোসেন জানান, সংসারে অভাব অটনের কারণে তার শিশু ছেলে তিন-চার মাস ধরে পিকআপ ও সিএনজি অটোরিকশা পরিস্কার করার কাজ করে। পিকআপ চালকের কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে নিহত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com