সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে হতদরিদ্র প্রায় ১’শ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবির আহমদ ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আ.লীগ নেতা মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক মাষ্টার কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম ভূঁইয়া বিট্টু, জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন টিটু প্রমূখ।

এ ছাড়া চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলনসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উল্লেখযোগ্য পৃষ্ঠাপোষকতা করেন, আমেরিকান প্রবাসী চন্দ্রগঞ্জ মডেল টাউনের চেয়ারম্যান রমিজ উদ্দিন আহম্মদ ও ফাতেমা ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং এর মালিক সামছুল আলম এবং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com