সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের পোশাক বিতরন

লক্ষ্মীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের পোশাক বিতরন

লক্ষ্মীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের পোশাক বিতরন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে ঈদ ফিতর উপলক্ষে কাপড় বিতরনী অনুষ্ঠান শুক্রবার সকালে শহরের মজুপুর জেমস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারী এনজিও জেমসের আয়োজনে ও জমজম এনজিওর সহযোগীতায় কাপড় বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

জেমসের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, বিআইডব্লিডিএ পরিচালক রহমত উল্যা টিটু, রাশেদুল আমিন, হাফিজ আহমেদ প্রমুখ। এসময় ১৭০ জন নারীর মাঝে কাপড় বিতরন করা হয়। অপর দিকে লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহাজান কামাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভাসহ ১০ ইউনিয়নের দুস্থ, অসহায় ও ভূমিহীনদের মাঝে ৫ হাজার শাড়ি, লুঙ্গি, ৫ শতাধিক শার্ট, ২ হাজার পাঞ্জাবি ও নগদ ৩ লাখ টাকা বিতরন করেন। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একে এম শাহাজান কামাল এমপি, পৌরসভার মেয়র আবু তাহের, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com