সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার খোঁজ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার খোঁজ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার খোঁজ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম। সন্ধান না পেয়ে অবশেষে উদ্বেগ উৎকন্ঠায় রবিবার (২ আগষ্ট) সকালে স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। খোরশেদ আলম পৌর স্বেচ্ছাসেবকলীগ এর সদস্য বলে জানায় তার পরিবার।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলমের মা নুর জাহান ও বড় বোন কুলছুম আক্তার জানান, ২৯ জুলাই দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গন থেকে বের হওয়ার সময় সদর থানার উপ-পরিদর্শক পরিচয়ে তাকে আটক করা হয়। স্বজনরা জানতে পেরে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করলে তারা খোরশেদকে আটকের কথা অস্বীকার করেন। ৫ দিন অতিবাহিত হওয়ার পর এখনো খোরশেদের সন্ধান না পাওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন পরিবারটি।

এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজ খোরশেদের পিতা আবুল বাশার বাদশাহ, ভাই রুবেল প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com