সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজের ৯ দিন পর স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৯ দিন পর স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৯ দিন পর স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

লক্ষ্মীপুর: নিখোঁজের নয় দিন পর লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো. খোরশেদ আলমের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার পিয়ারাপুর বাজারের পাশে রহমতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খোরশেদ আলম লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের আবুল বাশার বাদশার ছেলে।

খোরশেদের মা নূরজাহান বেগম বলেন, ‘গত ২৯ জুলাই দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গন থেকে বের হওয়ার সময় সদর থানার উপ-পরিদর্শক পরিচয়ে

আমার ছেলেকে বিনা কারণে আটক করা হয়। পরে বিষয়টি জানতে পেরে কোর্ট পুলিশের সঙ্গে যোগযোগ করি। গত আট দিন তার সন্ধান পাইনি। তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আমার ছেলেকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।’

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি জানান, পিয়ারাপুর বাজারের পাশে রহমতখালী নদীতে কুচুরীপানার মঙ্গে একটি লাশ দেখতে পেয়ে বুধবার সকালে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে তিনি বিষয়টি সদর থানা পুলিশকে জানালে দুপুরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খবর পেয়ে খোরশেদ আলমের বাবা আবুল বাশার বাদশা, মা নূরজাহান ও স্ত্রী আয়েশা আক্তার লাশ সনাক্ত করেন। এর আগে, খোরশেদ আলম সন্ধান দাবিতে গত রোববার সকালে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তার পরিবার। এলাকাবাসী জানান, খোরশেদ আলম এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ, চুরিসহ একাধিক অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, খোরশেদের বিরুদ্ধে সদর থানায় অপহরণ, সন্ত্রাসী, ধর্ষণ, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com