সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে পিটিয়ে আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আবুল হোসেন (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্ব শক্রতার জের ধরে শনিবার (৮ আগষ্ট) দুপুরে সদর উপজেলার চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। স্থানীয়

লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটর সাইকেল যোগে আবুল হোসেন চর রুহিতা বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার নজির আহম্মদের ছেলে মিরাজ ৪-৫ সহযোগীকে নিয়ে তার গতিরোধ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। আহত আবুল হোসেন জানান, অতর্কিত ভাবে তার ওপর হামলা করা হয়েছে। এ ঘটনা তিনি মামলা করবেন।

এব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার দায়িত্বরত অফিসার (এএসআই) মিঠন মহাজন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com