সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সৌদি আরবে বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়ীতে শোকের মাতম

সৌদি আরবে বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়ীতে শোকের মাতম

সৌদি আরবে বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়ীতে শোকের মাতম

মোঃ মাহবুবুল ইসলাম ভূঁঞা: সৌদি আরবের আবাহ এলাকার একটি মসজিদে নামাজ আদায়কালে আইএস জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় নিহত আফাজ উদ্দিনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়ীতে চলছে এখন শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার এখন দিশেহারা। আগত সন্তানের ভবিষ্যত

চিন্তায় আফাজের স্ত্রী বার বার মুর্ছা যাচ্ছেন। স্বজনদের দাবী আফাজের লাশ যেন দ্রুত তার পরিবারের কাছে পৌঁছে দেয় সরকার। অবশ্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী এ ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন পরিবারটিকে।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের দরিদ্র নূরনবী ছেলে আফাজ উদ্দিন আজাদ পরিবার পরিজনকে একটু ভালো রাখার আশায় দীর্ঘ ৮ বছর পূর্বে পিতার জায়গা জমি বিক্রি করে সৌদি আরব যান। সেখানে আসির প্রদেশের আবাহ শহরে পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। গত ৯ মাস পূর্বে ছুটিতে বাড়ী এসে পার্শ্ববর্তী চর মনসা গ্রামের নুরুল ইসলামের মেয়ে নুর জাহান আঁখির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

৫ মাস দেশে থাকার পর গত ৪ মাস পূর্বে আফাজ তার নব বিবাহিত স্ত্রী ও পরিবার পরিজনকে রেখে বিদেশ চলে যান। আফাজের স্ত্রী নুর জাহান আঁখি এখন ৬ মাসের অন্তঃস্বত্বা। গত বৃহস্পতিবার কাজের ফাঁকে জোহরের নামাজের আদায় করতে পার্শ্ববর্তী মসজিদের গেলে আইএস জঙ্গিদের আত্মঘাতি বোমা হামলায় নিহত হয় সে। এ সংবাদটি শুক্রবার আফাজের এক রুমমেট ফোনে তার ভাই মোসলেহ উদ্দিনকে জানালে তাদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। ৫ ভাই ১ বোনের মধ্যে আফাজ ছিলেন তৃতীয়। তাঁর পাঠানো টাকায়ই চলত এ পরিবারটির ভরন পোষন। এখন তার পরিবার কি ভাবে চলবে এমনই হতাশার কথা জানিয়েছেন আফাজের স্বজনরা। তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে আফাজের মরদেহ যেন দেশে পাঠানো হয়। এ ব্যাপারে তাঁরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com