সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সড়ক দূর্ঘটনায় : নতুন কর্মস্থল কমলনগরে যোগ দেয়া হল না পুলিশ সদস্য সফিকুলের

সড়ক দূর্ঘটনায় : নতুন কর্মস্থল কমলনগরে যোগ দেয়া হল না পুলিশ সদস্য সফিকুলের

সড়ক দূর্ঘটনায় :  নতুন কর্মস্থল কমলনগরে যোগ দেয়া হল না পুলিশ সদস্য সফিকুলের

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর থেকে কমলনগর থানায় বদলি হয়েছেন পুলিশ সদস্য সফিকুল ইসলাম (৩২) । তিনি শুক্রবার বিকেলে সিএনজি চালিত অটোরিকশায় করে কমলনগরে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্তায় পৌঁছলে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ আরও তিনজন আহত হয়।

পরে সদর হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। নিহত সফিকুল ব্রাক্ষনবাড়িয়ার নন্দী গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার পুলিশ সদস্য নম্বর-২৯৩।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সিএনজি অটোরিকশার সাথে রামগতি থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসের চালক ও সহযোগী পালিয়ে যায় । স্থানীয় লোকজন গুরুতর আহত পুলিশও অন্যদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: নাসিম মিয়া বলেন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে । তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com