সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারীসহ আটক ১২

লক্ষ্মীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারীসহ আটক ১২

লক্ষ্মীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারীসহ আটক ১২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তিন নারীসহ ১২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের বাগবাড়ীস্থ এলাকার মাদাম রোডের একটি বাসা বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে ইয়াবা-গাঁজা ও

যৌন কাজে ব্যবহারিত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো, লক্ষ্মীপুে শহওরর বাঞ্চানগর এলাকার আব্দুল আলীর ছেলে জহির হোসেন, রহমত পাটওয়ারীর ছেলে সুমন, দেলোয়ার হোসেন ছেলে মাহবুব, জালাল আহম্মদের ছেলে শরীফ ও দেলোয়ার হোসেনের ছেলে জসিম উদ্দিন, সদর উপজেলা চররুহিতার আব্দুল মতিনের ছেলে নিজাম উদ্দিন, কমলনগরের মৃত মহসিন মিয়ার ছেলে ফারুক, কুমিল্লা জেলার মুরাদ নগরের আবুল হোসেনের ছেলে সুমন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আরজু মিয়ার ছেলে মোঃ আলী।

লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, আটককৃতরা দ্বীর্ঘদিন যাবত অসামাজিক কার্যাক্রম করে আসছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা-গাজা ও যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com