সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুরে লন্ডন প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে লন্ডন প্রবাসীর স্ত্রী ১ সন্তানের জননী নাজমুন নাহার সাথীকে (২৫) স্থানীয় বখাটে মো. রুবেল (৩০) অপহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এ ঘটনায় অপহৃতার মা পারুল বেগম সদর থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত সাথী লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী এলাকার লন্ডন প্রবাসী ফরহাদুর রহমানের স্ত্রী। তার স্বামী চার দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। অভিযুক্ত সমসেরাবাদ এলাকার বাসিন্দা স্বপন ভেন্ডারের ছেলে মো.রুবেল। লক্ষ্মীপুর সদর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার দুপুরে সাথী তার সাত বছরের শিশুপুত্র আরেফিন ফরহাদ জন্য জুস কিনতে বাসা থেকে পাশে সমসেরাবাদের শেখ রাসেল সড়কের সামনের দোকান যায়। এ সময় একই এলাকার বখাটে রুবেলসহ ৩/৪ জন মিলে প্রবাসীর স্ত্রী সাথীকে মাইক্রোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

অপহৃতার মা পারুল বেগম জানান, দীর্ঘ দিন থেকে বখাটে রুবেল আমার মেয়েকে উত্ত্যাক্ত করে আসছিলো। ঘটনার দিন সেই দোকানে যাওয়ার পথে আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আমার মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন রুবেল বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আফসার উদ্দিন রুবেল বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com