সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে অস্ত্র উদ্ধার, ক্যাম্পাসে উত্তেজনা

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে অস্ত্র উদ্ধার, ক্যাম্পাসে উত্তেজনা

লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে অস্ত্র উদ্ধার, ক্যাম্পাসে উত্তেজনা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাস এরিয়া থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে ক্যাম্পাসের পাশের একটি দোকানের সামনে থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ অস্ত্রগুলো কোন জঙ্গি সংগঠন যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা

ঘটাতে মজুদ রেখেছে বলে দাবী করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল। প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে তারা। তবে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার সার্কেল মো: নাসিম মিয়া জানান, ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে পরিত্যাক্ত অবস্থায় রামদা, হকস্টিকসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে এসব ঘটনায় ক্যাম্পাস জুড়ে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য যে, গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক-পুলিশ সহ ১০ জন আহত হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com