সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মোঃ তৈয়ব আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রাত সাড়ে ৭ টার দিকে পৌর শহরের লামচরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৈয়ব রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শামছুল আলম ছেলে। ২০০০ সালের ১ জুন ঢাকার খিলগাঁও

মেরাদিয়া এলাকার গাড়ী চালক জাবেদ হোসেনকে প্রাইভেটকার সহ অপহরণ করে লক্ষ্মীপুরের রামগঞ্জে এনে শ্বাসরোধ করে হত্যা করে তৈয়ব ও তার সঙ্গীরা। নিহত জাবেদ ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে এব্যাপারে নিহতের বড় ভাই মুকবুল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তৈয়ব আলমসহ ৫জনকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে মৃত্যুদন্ডের আদেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোলাম হাক্কানী সহ অভিযানিক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শশুর বাড়ী থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত তৈয়ব আলমকে গ্রেফতার করা হয়। সে সংর্ঘবদ্ধ গাড়ী চোর চক্রের একজন সদস্যও ছিলেন। ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে গাড়ী চালক জাবেদ হোসেনকে পরিকল্পিত ভাবে হত্যা করে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com