সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অস্ত্র বেচা কেনার সময়ে আতিকুর রহমান আজাদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মোবারক কলোনী এলাকার শেখ রাসেল সড়কের একটি

খাবার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। আতিক দীর্ঘ দিন ধরে ওই এলাকার বিল্লাল ভিলায় বাসা ভাড়া করে থাকতেন। তার বিরুদ্ধে অস্ত্র বেচা কেনা ও সন্ত্রাসী কর্মকান্ডে অস্ত্র ভাড়া দেয়ার অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাবের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র কেনা বেচার সময়ে আতিকুর রহমানকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি লোড করা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসা থেকে আরো দুটি এলজি উদ্ধার করা হয়েছে। আতিকের বিরুদ্ধে নোয়াখালী কবির হাট থানায় ওয়ারেন্ট রয়েছে এবং সে লক্ষ্মীপুরের সন্ত্রাসী লাদেন বাহিনীর সদস্য।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com