সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মাদ্রাসাছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

মাদ্রাসাছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

মাদ্রাসাছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, হাসপাতালে ভর্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি: সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসনাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। বিকেলে গুরুতর আহতাবস্থায় ছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার কামরুন নাহার হাসনাবাদ দারুল উলুম মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও সোনাপুর গ্রামের নূর আলমের মেয়ে। পুলিশ ও আহত ছাত্রীসহ সহপাঠীরা জানায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিল কামরুন নাহার।

এ সময় হাসনাবাদ এলাকায় পৌঁছলে স্থানীয় ভুলু, রাসেল, কিরনসহ পাঁচজন কামরুন নাহারকে ধরে চোখ বেঁধে একটি বাগানে নিয়ে যায়। পরে তারা কামরুন নাহারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। একপর্যায়ে ব্লেড দিয়ে তার হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে দিয়ে তারা পালিয়ে যায়।

এ সময় কামরুন নাহারের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের ডাক্তার শহেব আহম্মেদ বলেন, ‘মেয়েটির দুই হাত, পা ও কপালে অসংখ্য ব্লেডের কাটা রয়েছে। তার চিকিৎসা চলছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার পরেই সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com