সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মো: সবুজ (২৮) নামের এক যুবদল নেতাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কুখাশালী ইউনিয়নের দক্ষিন সিলাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় আবু তাহেরের ছেলে।

কি কারনে, কারা সবুজকে হত্যা করেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। রাত ১১ টায় এ রিপোর্ট লেখার সময় লাশটি মাঠে পড়েছিল। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনাটি সংগঠিত হতে পারে।

কুশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নিহতের চাচাতো ভাই নুরুল আমিন জানান, সবুজদের সাথে এলাকার একটি পরিবারের বিরোধ চলে আসছে। এর জের ধরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।

এ ব্যাপারে দাসের হাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কি কারনে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com