সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করইতোলা নামক স্থানে স্থানীয়রা বিদ্যুতের দাবিতে শনিবার সকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। পরে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অবরোধের ফলে ঢাকা, চট্টগ্রামগামী শত শত গাড়ি আটকে পড়ে। এতে দুর্ভোগের কবলে পড়ে বাসে থাকা হাজার হাজার যাত্রী। স্থানীয়রা জানান, গত ৩ দিন যাবত লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর, করইতোলা, বেড়ীর মাথাসহ আশপাশের ৫টি গ্রামে ৩ দিন ধরে কোনো বিদ্যুৎ নেই। এতে করে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সুফল না পাওয়ায় বাধ্য হয়ে জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। সদর থানার এসআই মো. নাছির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে পরে খবর পেয়ে জনতাকে আশস্ত করে অবরোধ উঠিয়ে দেয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com