সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা অধ্যক্ষ সাত্তার

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা অধ্যক্ষ সাত্তার

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন আ.লীগ নেতা অধ্যক্ষ সাত্তার

নিজস্ব প্রতিনিধি : ইসলামের মর্যাদা সমুন্নত রাখার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অগ্রাধিকার ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে উন্নত ও সুজজ্জিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া চেয়েছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এমএ সাত্তার।

শুক্রবার (৩১ আগস্ট) জুমার নামাজের পর লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ হাজ্বী আনোয়ার উল্যাহ জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট লক্ষ্মীপুর শাখার অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন, দত্তপাড়া কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন সুজন, হুমায়ুন কবির সোহাগ, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অধ্যক্ষ এমএ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com