সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হাসপাতালে সিজারের পর প্রসূতি মায়ের মৃত্যু

লক্ষ্মীপুরে হাসপাতালে সিজারের পর প্রসূতি মায়ের মৃত্যু

লক্ষ্মীপুরে হাসপাতালে সিজারের পর প্রসূতি মায়ের মৃত্যু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রয়েল হাসপাতালে সিজারের পর রুবিনা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এদিকে, ওই মায়ের নবজাতক শিশু (ছেলে) বেঁচে থাকলেও ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রুবিনা চন্দ্রগঞ্জের বসুদুহিতা গ্রামের নুর ইসলামের স্ত্রী।

জানা গেছে, স্থানীয় বসুদুহিতা গ্রামের নুর ইসলামের স্ত্রী রুবিনা আক্তারের প্রসব বেদনা উঠলে সোমবার রাতে ওই হাসপাতালে ভর্তি করান স্বজনরা। মধ্য রাতে রোগীর সিজার করানো হয়। এতে জন্ম নেয় একটি শিশু। পরে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ রুবিনাকে রেফার্ড করে দেন অন্যত্র। পরে ভোর রাতে ঢাকা নেয়ার পথে মারা যান ওই প্রসূতী। এ ঘটনায় হাসপাতালে ভুল চিকিৎসা হয়েছে এমন অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রোগীর স্বজন ও এলাকাবাসী।

পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ সোলায়মান অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর শারীরিক অবস্থা আগ থেকেই খারাপ ছিল, চিকিৎসার কোন ত্রুটি ছিলনা।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com