সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ডাক্তারি না পড়া এমবিবিএস ডাক্তার আটক

লক্ষ্মীপুরে ডাক্তারি না পড়া এমবিবিএস ডাক্তার আটক

লক্ষ্মীপুরে ডাক্তারি না পড়া এমবিবিএস ডাক্তার আটক

লক্ষ্মীপুরে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার করার দায়ে এমএ নাঈম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। রোববার বিকেলে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারের মেসার্স কাজী ফার্মাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত এমএ নাঈম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের রসুল আমিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমএ নাঈম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাক্তার পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তিনি এমবিবিএস কিংবা বিডিএস চিকিৎসক না হওয়া সত্ত্বেও ভিজিটিং কার্ডে অতিরিক্ত পদ-পদবি ও ভুয়া নিবন্ধন ব্যবহার করে কার্যত্রম চালাচ্ছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ২৮ ও ২৯-এর (১) ধারায় নাঈমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com