সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৬ ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ২

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৬ ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ২

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৬ ডেঙ্গু রোগী ভর্তি, ঢাকায় স্থানান্তর ২

আনিস কবির: ঢাকার পর এবার  লক্ষ্মীপুর জেলায়ও পাওয়া গেছে ডেঙ্গু রোগি। গত দুই দিনে জেলার সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। এরমধ্যে ৪ জন এখনো চিকিৎসা নিচ্ছেন, ২ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা হলেন, সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহফুজুর রহমান (২৯), বাঞ্চানগরের মনিরুজ্জামানের ছেলে মো: ফাহিম (১৯) ও নাসির আহমেদের ছেলে কলেজ ছাত্র হৃদয় হোসেন (১৮), লাহারকান্দি এলাকার মনির হোসেনের ছেলে মাহবুবুর রহমান (৩০), একই উপজেলার রোকেয়া বেগম (৪৫) এবং মো: হোসেন (২৫)।

এরমধ্যে দুইজনের অবস্থার অবনতি দেখে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সদর হাসপাতালেল সিনিয়র স্টাফ নার্স মিঠু রানী শীল বলেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ৬ জনকে ডেঙ্গু রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে অবস্থার অবনতি দেখে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখানে ঔষধসহ বিভিন্ন সমস্যার কারনে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত সকল রোগী জেলার বাসিন্দা। তবে সবাই ঢাকাসহ অন্যানো জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসার জন্য আসছে। ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে।

 

সুস্থ জীবন আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com