সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ট্রাফিক পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাসিন্দা এবং চট্টগ্রাম বিভাগীয় ট্রাফিক পুলিশের কর্মকর্তা (সার্জেন্ট) জহিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ট্রমা  অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার(২৬ আগষ্ট) বিকালের  দিকে তার পায়ের অপারেশন করা হয়েছে।  এর আগে  গত ২২আগস্ট চট্টগ্রামে তার ডান হাতের অপারেশন হয়।

তার পরিবার সূত্রে জানা যায়, গত ১৭আগস্ট রাত্রে চট্টগ্রামের এ কে খান মোড় থেকে মোটরসাইকেল যোগে এক সহকর্মীসহ বাসায় ফিরার পথে ওয়ারলেস মোড়ে উল্টো পথে আসা শ্যামলী এনআর ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা ঘটনাস্থল থেকে সার্জেন্ট জহিরুল ইসলাম ও সার্জেন্ট মাহাতি হাসানকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় জহিরুল ইসলামের ডান হাত ও ডান পা মারাত্মক আঘাত পান এবং মাহাতি হাসানের ডান পায়ে আঘাত পান। সার্জেন্ট মাহাতি হাসান বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

জহিরুল ইসলাম  লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নজির আহম্মেদে ছেলে ।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com