সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কর মেলার উদ্বোধন, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত

লক্ষ্মীপুরে কর মেলার উদ্বোধন, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত

লক্ষ্মীপুরে কর মেলার উদ্বোধন, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত

সবাই মিলে দিবো কর দেশ হবে স্বর্ণিভর, আয় করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (১৬-১৯ নভেম্বর) ৪ দিন ব্যাপি লক্ষ্মীপুরে আয় কর মেলার উদ্বোধন করা হয়েছে। কর সার্কেল লক্ষ্মীপুরের আয়োজনে শনিবার সকালে বাগবাড়ি রোজ গার্ডের চাইনিজ রেষ্টুরেন্টে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর সদর আসনের এমপি একে এম শাহাজাহান কামাল।

লক্ষ্মীপুর কর অফিসের সহকারী কর কমিশনার শচীন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা কর অঞ্চলের যুগ্ন কর কমিশনার মাহমুদুল হক ভৃঁইয়া, লক্ষ্মীপুর চেম্বার অব কর্মাস এর সভাপতি এম আর মাসুদ, সহসভাপতি শংকর মজুমদার, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জাকির হোসেন ভৃঁইয়া আজাদ প্রমুখ।

এসময় সেরা কর দাতা হিসেবে কার্তিক চন্দ্র সাহা, হরিহর পাল, রাসেল রায়হান ও সুলতানা খানম কে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বক্তারা দেশের উন্নয়ন নিয়মিত কর পরিশোধ করার জন্য করদাতাগণকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ভাবে উদ্যোক্তাদের কর প্রদানের জন্য অনুরোধ জানান।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী ও কর অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com