সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পরিবার কল্যাণ সেবা গ্রহণে সভা

লক্ষ্মীপুরে পরিবার কল্যাণ সেবা গ্রহণে সভা

লক্ষ্মীপুরে পরিবার কল্যাণ সেবা গ্রহণে সভা

“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশোর কালিন মাতৃত্বরোধ করি” এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে (৭-১২ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও প্রেস বিফ্রিং রোববার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার।

বক্তব্য রাখেন, রামগতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আক্তার হোসেন, কমলনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, পরিদর্শক মাহাতাব উদ্দিন আরজু, মান্দারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: কামালুর রহিম (সমর), বেসরকারী এনজিও বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম প্রমুখ।

এসময় পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সেবা সপ্তাহ যথাযথভাবে পালনের লক্ষ্যে সকলে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com