সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগির মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগির মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগির মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় বাদশা মিয়া (৫৫) নামের এক রোগীর মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই রোগীর মৃত্যুর প্রতিবাদে হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। নিহত বাদশা মিয়া রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী শাহানারা ও ছেলে শাহজাহান জানান, বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে হার্টের ব্যাথা নিয়ে বাদশাহ মিয়াকে ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করান তারা। কিন্তু কোন চিকিৎসক ও নার্স তাদের রোগীর যথাযথ চিকিৎসা সেবায় এগিয়ে আসেননি। সকালে রোগী হাসপাতালের টয়লেটে গেলে সেখানে ঘুরে পড়ে যায়। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্বজনদের ক্ষোভের মুখে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, হার্টের সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিৎসা চলছিল। হঠাৎ রোগী মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত। তবুও কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com