সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাস্কের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

লক্ষ্মীপুরে মাস্কের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

লক্ষ্মীপুরে মাস্কের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

লক্ষ্মীপুরে মাস্কের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানের ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে¡

এ অভিযান চালানো হয়। এসময় মাস্কের দাম বেশি রাখার দায়ে শহরের হাসপাতালে সড়কের লক্ষ্মীপুর সার্জিকেল ও বিসমিল্লাহ সার্জিকেলের মালিককে জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, মনিজা খাতুন ও জেলা ড্রাগ সুপার মো. ফজলুল হক। জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও মাস্কের ব্যবহার ও ক্রয় বেড়েছে।

কিন্তু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করছে। এতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বেশি দামে মাস্ক বিক্রি করার দায়ে লক্ষ্মীপুর সার্জিকেল মালিককে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বলেন, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com