সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রাখার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০০ বেড

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রাখার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০০ বেড

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রাখার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ১০০ বেড

করোনা ভাইরাসে আক্রান্ত ও এমন সন্দেহজনক রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য লক্ষ্মীপুরে ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত এ জেলায় এমন কোনো রোগী শনাক্ত হয়নি।

সোমবার (৯ মার্চ) দুপুরে হাসপাতালে বেড প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডের অধীনে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ৫০টি ও রায়পুর, রামগঞ্জ, রামগতি-কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৫০টি বেড প্রস্তুত করা হয়। এই বেডগুলো করোনা আক্রান্ত কিংবা সন্দেহজনক রোগীদের জন্যই সংরক্ষণ থাকবে। এই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালের সকল চিকিৎসকই দায়িত্ব পালন করবেন।

জেলার কোথাও কোনো মানুষের শরীরে এ ভাইরাসের লক্ষণ দেখা দিলে জেলা সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে প্রচারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, সদরের জন্য ৫০টি বেড নির্ধারণ রাখা হয়েছে। অন্য রোগীদের থেকে করোনা আক্রান্তদের সম্পূর্ণ আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো রোগী শনাক্ত হয়নি।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহভাজনদের চিকিৎসার জন্য হাসপাতালে সকল চিকিৎসক দায়িত্ব পালন করবেন। এজন্য আলাদা করে কোনো টিম করা হয়নি। আক্রান্তদের জন্য ১০০টি বেড সংরক্ষণে থাকবে। ভাইরাস থেকে মুক্ত থাকতে জনগণকে সচেতনতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com