সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এমপি শাহজাহান কামালের পক্ষে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরে এমপি শাহজাহান কামালের পক্ষে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরে এমপি শাহজাহান কামালের পক্ষে ত্রাণ বিতরণ

লক্ষ্মীপুরে করোনার ভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

সংসদ সদস্যের প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজিদ ভূঁইয়া দিনমজুরদের বাড়িতে বাড়িতে এসব খাবার পৌঁছে দিচ্ছেন। সোমবার (৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভবানীগঞ্জ, পৌরসভা, ও তেয়ারীগঞ্জ ইউনিয়নে এসব বিতরণ করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী দিনমজুররা কাজকর্ম বন্ধ করে বাড়িতে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সদর আসনের এমপি শাহজাহান কামালের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

দিনমজুরদের পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ ১ সপ্তাহের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এসব খাবার কোন নেতাকর্মীরা হাতে না দিয়ে এমপি প্রতিনিধি বায়েজিদ নিজেই বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করছেন। এ ব্যাপারে বায়েজিদ ভূঁইয়া বলেন, দিনমজুররাই আমাদের রাজনীতিবীদদের সম্বল।

সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকা আমাদেরও প্রয়োজন। মরণব্যাধি করোনা নিয়ে দেশের এই বিপর্যস্ত সময়ে তাদেরকে সহযোগীতায় দলমত নির্বিশেষে সবার এগিয়ে আসা উচিত। আমি নিজেই দিনমজুদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে ঘরে থেকে নিজে এবং অন্যকে সুস্থ রাখাতে সবাইকে পরামর্শও দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com