সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হত্যার বিচার চেয়ে ১৭ বছর

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হত্যার বিচার চেয়ে ১৭ বছর

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হত্যার বিচার চেয়ে ১৭ বছর

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম শহীদ হত্যার বিচার চেয়ে ১৭ বছর পার হয়েছে। তবুও বিচার হয়নি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শহীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকলীগ আয়োজিত স্মরণ সভায় হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে।

এদিকে দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাগবাড়ি এলাকায় পরিবার, জেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী ঘোষ, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না, আহসানুল কবির রিপন, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জহির উদ্দিন বাবর, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, শেখ জামান রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী ও সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ২০০৩ সালের ৪ জুন দুর্বৃত্তরা এম শহীদকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি পরিবারটি। তারা অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com