সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে হুইলচেয়ার বিতরণ

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে হুইলচেয়ার বিতরণ

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে হুইলচেয়ার বিতরণ

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা যুবলীগের নিজস্ব অর্থায়নের জেলা শহরের শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ৫০ জন পক্ষাঘাত প্রতিবন্ধীদের মাঝে এসব হুইলচেয়ার ও ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন টিটুসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকীতে এ উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে। এ নির্দেশনা প্রদানের জন্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে দলের হাতকে শক্তিশালী করতে যুবলীগের সকল নেতাকর্মীকে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তারা।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com