সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কমলনগরে ২ ইউনিয়নের উপর্নিবাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর

কমলনগরে ২ ইউনিয়নের উপর্নিবাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর

কমলনগরে ২ ইউনিয়নের উপর্নিবাচনে  প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২টি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় কমলনগর উপজেলা কমপ্লেক্সস্থ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক গুলো বরাদ্ধ দেয়া হয়। এ সময় প্রার্থীদের মাঝে আনন্দের আমেজ দেখা যায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ জানান, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে তোরাবগঞ্জ ইউনিয়নে ৬জন এবং চর মার্টিন ইউনিয়নে ৮জনসহ ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এ দিকে প্রতীক বরাদ্ধের পরপরই প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসব আমেজ লক্ষ্য করা যাচ্ছে। ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সল আহমেদ রতন (দোয়াত কলম),সুলতান আহমেদ টিপু (আনারস),মাষ্টার নুরুল আমিন (চশমা),আবদুর জাহের ভুইঁয়া(তালা),মোঃ কামাল উদ্দিন আহমেদ বাহার(মটর সাইকেল) এবং মোঃ নিজাম উদ্দিন (কাপ পিরিচ) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। অন্যদিকে ৪ নং চর মার্টিন ইউনিয়নে ডাঃ আলী আহমেদ (আনারস),মোঃ জাহাঙ্গীর আলম(মটর সাইকেল),ইউছুফ আলী (কাপ পিরিচ),মাকছুদের রহমান মানিক(চশমা),মোঃ শাহাজাহান(টেলিফোন),মোঃ আব্বাস উদ্দিন(দোয়াত কলম),মোঃ সোলাইমান(জাহাজ) এবং ওমর ফারুক(তালা) প্রতীক বরাদ্ধ পেয়েছেন। প্রসঙ্গত,বিগত ১ জুলাই তারিখে তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ সেলিম এবং ১২ জুলাই তারিখে মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম নিহত হওয়ার পর নির্বাচন কমিশন এই দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদ শুন্য ঘোষণা করে এবং আগামী ৫ সেপ্টেম্বর তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com