সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌরসভার শতাধিক মসজিদে সুরক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

লক্ষ্মীপুর পৌরসভার শতাধিক মসজিদে সুরক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

লক্ষ্মীপুর পৌরসভার শতাধিক মসজিদে সুরক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

লক্ষ্মীপুর পৌরসভার প্রায় শতাধিক মসজিদে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সামগ্রী বিতরণ ও মসজিদে নগদ অর্থ প্রদান করেছেন একেএম বদরুল আলম শাম্মী। আগামীর লক্ষ্মীপুরের ব্যানারে দুপুরে শহরের লামচরি আজিজিয়া মসজিদ থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতিটি মসজিদে এসব উপকরণ বিতরণ করা হয়। একেএম বদরুল আলম শাম্মী লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বলে জানা গেছে।

উপকরণ সমূহের মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, লিকুইড সেভলন এবং টিস্যু। এসময় প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ অর্থ প্রদান করা হয়।  উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল, সাবেক যুবলীগ নেতা রুমি, মহিন, ইমতিয়াজসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বদরুল আমিন শাম্মী বলেন মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আল্লাহর ঘর পবিত্র মসজিদ ভাইরাস মুক্ত রাখতে সুরক্ষা উপকরণ দেয়া হয়েছে। এগুলো প্রতীকি হিসেবে দেয়া হয়েছে। মানুষ যেন উদ্ধুদ্ধ হয়ে এমন ধারা অব্যাহত রাখে সে লক্ষ্যে আমার এই প্রয়াস। এছাড়াও আগামীতে সমাজ উন্নয়ন ও সামাজিকতা নিয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com