সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সাংবাদিক জয়'র উদ্যোগে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক রিক্সা ভ্যান চালকের মাঝে রেইনকোট

সাংবাদিক জয়’র উদ্যোগে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক রিক্সা ভ্যান চালকের মাঝে রেইনকোট

সাংবাদিক জয়’র উদ্যোগে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক রিক্সা ভ্যান চালকের মাঝে রেইনকোট

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক নজরুল ইসলাম জয় এর ব্যাক্তিগত উদ্যোগে শহরের অর্ধশতাধিক রিক্সা ও ভ্যান চালকের মাঝে রেইনকোট, হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ করা হয়েছে। গতকাল (১০ জুলাই) শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের উত্তর তেমুহনী, ঝুমুর ট্রাফিক চত্বর এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এই রেইনকোট, হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসাইন আহমদ হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাউছার প্রমুখ।

সাংবাদিক নজরুল ইসলাম জয় বলেন, অর্ধশতাধিক রিক্সা ও ভ্যান চালক ভাইকে রেইনকোট, হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স উপহার দিলাম। অতিপ্রয়োজনীয় নগণ্য উপহার হাতে পেয়ে প্রতিটি ভাইয়ের মুখে হাসি দেখে সত্যি আমি মুগ্ধ। রেইনকোট থাকায় এখন আর বৃষ্টিতে ভিজে রিক্সা ও ভ্যান চালাতে হবে না।

ফলে করোনাভাইরাস চলাকালীন ঠান্ডা জনিত রোগ থেকে মুক্তি পাবে তাঁরা। কঠোর লক ডাউনে কর্মহীন ও করোনাকালে দিশেহারা মানুষগুলোকে বৃষ্টি থেকে কিছুটা স্বস্তি দিতে পেরে আমি আনন্দিত। হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স ব্যবহারে অভ্যস্ত করতে আমার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com