সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ২ ডাকাতকে পিটিয়ে হত্যা

রায়পুরে ২ ডাকাতকে পিটিয়ে হত্যা

রায়পুরে ২ ডাকাতকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর: রায়পুর উপজেলার কাজীরচর গ্রামে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের গুলিতে অন্তত ২০ গ্রামবাসী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের কাজীরচর গ্রামে রাত আনুমানিক ৩টার দিকে ২০/২৫ জন সশস্ত্র ডাকাত ঢোকে। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ও এলাকাবাসী মিলে ডাকাতদের প্রতিহত করার জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। ডাকাতরা বিষয়টি বুঝতে পেরে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে ২ ডাকাত গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ডাকাতদের গুলিতে অন্তত ২০ গ্রামবাসী আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত গ্রামবাসীদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com