সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে চরবংশী খাসের হাটে ভূমি অফিসের জমি-প্রভাবশালীদের দখলে

রায়পুরে চরবংশী খাসের হাটে ভূমি অফিসের জমি-প্রভাবশালীদের দখলে

রায়পুরে চরবংশী খাসের হাটে ভূমি অফিসের জমি-প্রভাবশালীদের দখলে

দেলোয়ার হোসেন মৃধ্যা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী খাসের হাট বাজারে ভূমি অফিসের কোটি টাকার জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা স্থায়ী-অস্থায়ী ইমারত তৈরী করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একটি চক্র তাদের স্বার্থ- হাসিলের জন্য ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা সহ-প্রশাসন, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তর ম্যানেজ করার জন্য উঠে পড়ে লেগেছে। সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ২নং চরবংশী ইউনিয়ন ভূমি-অফিস সংলগ্ন সরকারী জায়গায় প্রথমে ২টি দোকান ঘর তোলে স্থানীয় প্রভাবশালীরা। এরপর বাজারের পানি নিষ্কাশনের ড্রেন বালু ফেলে ভরাট করার এক পর্যায়ে স্থায়ী ভবন তৈরী করার জন্য খুঁটি তোলেন ঐ এলাকার মৃত: হোসেন ব্যাপারীর ছেলে রুহুল আমিন ও সেকান্তর ব্যাপারীর ছেলে আমান গং। স্থানীয় একাধিক ব্যাবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে দীর্ঘদিন থেকে বাজারের পানি নিষ্কাশনের ড্রেন রয়েছে। এ জায়গা ভরাট হয়ে গেলে বৃষ্টিতে বাজারে জলাবদ্ধতা তৈরী হবে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রুহুল আমিন এ জমি নিজেদের দাবী করে বলেন, আমারা ভূমি অফিসের জমি দখল করে থাকলে তারা বাধা দিবে , আমরা তাদেরকে ম্যানেজ করে নিব। আপনারা লেখালেখি করলেও এ জমি আমরাই ভোগ-দখল করব। । আপনারা জিজ্ঞাসা করার কে? ২নং চরবংশী ইউপি ভূমি অফিসের তহশিলদার আবদুর রহিম বলেন, এ জমি নিয়ে ভূমি অফিসের সাথে স্থানীয় রুহুলআমিনদের বিরোধ রয়েছে। ভারাটকৃত জায়গার কিছু অংশ ভূমি অফিসের থাকায় তাদেরকে স্থায়ী ইমারত নির্মাণে নিষেধ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com