সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় বাবুল হোসেন (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১৫ আগস্ট ১৫  সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।

লক্ষ্মীপুরে মেঘনার উপকূলীয় বাসিন্দাদের জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় বাবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রামগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় বাবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই অটোরিকশার চালক পালিয়ে যান। তাই তাঁকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com