সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই জনের, আহত এক

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই জনের, আহত এক

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই জনের, আহত এক

স্টাফ করেসপন্ডেন্ট | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর :

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর সড়কে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় বালুবাহী ড্রামট্রাক। এতে মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আজাদ নামে আরও একজন। তারা সকলে অটোরিকশার চালক ও যাত্রী ছিলেন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও অপর নিহত আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে, তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক বলে জানা গেছে।

অন্য আহত আজাদ হোসেন চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ড্রাম ট্রাক সড়কে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনে মৃত ঘোষণা করেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, একজন আহত হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com