সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ: এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ: এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ: এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের রাধাপুর বক্স আলীর পুলের গোড়া নামক স্থানে গোলাম মাওলা ও শাহাজান মেম্বার বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। বুধবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ইউপি মেম্বার ও যুবলীগ নেতা মো. শাহাজান ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা গোলাম মাওলার মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষ সশস্ত্র অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে বন্দুকযদ্ধে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষ প্রায় ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়রা জানিয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com