সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ভূমি অফিসের কর্মচারী খুন, আটক ৫

লক্ষ্মীপুরে ভূমি অফিসের কর্মচারী খুন, আটক ৫

লক্ষ্মীপুরে ভূমি অফিসের কর্মচারী খুন, আটক ৫

লক্ষ্মীপুর: সদর উপজেলার দালাল বাজার দিঘির পাড় এলাকা থেকে খাসের হাট ভূমি অফিসের কর্মচারী রাকিব হোসেনের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- জসিম উদ্দিন, মোফাজ্জল হোসেন, আলাউদ্দিন, রানা মুন্সি, ইসমাইল হোসেন,।
রাকিব সদর উজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মহাদেবপুর গ্রামের হুমায়ুন কবির বিপ্লবের ছেলে এবং সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরেজ্জামান মাস্টারের নাতি।
সদর থানার এসআই মো. জিল্লুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল সন্ত্রাসী ভূমি অফিসের কর্মচারী রাকিব হোসেন শনিবার বিকেলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে আনে। পরে তার লাশ দালাল বাজার ইউনিয়নের দিঘির পাড় এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে একটি একটি হত্যাকাণ্ড।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com