সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ইউপি সদস্য কে কুপিয়ে হত্যা

memberলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের সদস্য ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ উল্লাকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কুশাখালীর হোড়াখালী খালের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোহাম্মদ উল্লা নলডগি গ্রামের নূরুল ইসলামের পুত্র। তিনি কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। ১৮ নং কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আহমদ উল্যা নাসির হত্যাকান্ডের কথা নিশ্চিত করে বলেন, মোহাম্মদ উল্লা বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ভোরে স্থানীয়রা হোড়াখালী খালের পাশে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলেও তিনি জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

লক্ষ্মীপুরে মামলার ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতাকে অব্যাহতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com