সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুর শহরের পুরাতন গোডাউন রোডে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের নির্মাণাধীন মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ পৌর যুবদলের আহ্বায়ক মো: ফয়েজের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জেলা সদরের পুরাতন গোডাউন রোডে নির্মাণাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মার্কেটের জমিতে যুবদল নেতার মালিনা নেই। তিনি অপরপক্ষের ভাড়াটে হয়ে প্রায় ৭/৮ জন যুবক এনে মার্কেটের গেইটে তালা লাগিয়ে দেয়।

জানা গেছে, আবদুল কাইয়ুম নামীয় এক ব্যক্তির সাথে ব্যবসায়ী আজমল হোসেন হেলালের সাথে মার্কেটের জমির মালিকানা নিয়ে দ্বন্ধ রয়েছে। এ জমি নিয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালত, লক্ষ্মীপুরে দেওয়ানী ৭৩/২৫ একটি মামলা চলমান আছে। ইতিমধ্যে মার্কেটের কাজ বন্ধে আবদুল কাইয়ুম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মিস ৭২/২৬ মামলা দায়ের করে। তদন্ত প্রতিবেদনে আবদুল কাইয়ুমকে তার মালিকানা জমিতে দখল পায়। পরবর্তীতে শান্তিভঙ্গের আশংকা না থাকায় ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থা প্রত্যাহারসহ দেওয়ানী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পক্ষগণ যে যে অবস্থায় আছে সেভাবে থাকতে আদেশ দেয়। এর পর আদালতের আদেশ উপেক্ষা করে যুবদল নেতা ফয়েজ আবদুল কায়েমের পক্ষ নিয়ে ঘটনার দিন ওই মার্কেটে তালা লাগিয়ে দেয়।

এ দিকে আদালত বন্ধ থাকায় এ ঘটনায় আজমল হোসেন হেলাল থানায় অভিযোগ করেন। তিনি জানান, পৌর যুবদল আহ্বায়ক ফয়েজ এ জমির মালিক নয়। তিনি প্রতিপক্ষ কাইয়ুমের ভাড়াটে হয়ে তার ভাই সবুজসহ অজ্ঞাত লোক এনে তার মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেয়।

যুবদল নেতা ফয়েজ জানান, মার্কেটের জমি আজমল হোসেন হেলালের নয়। তার জমি অন্য পাশে রয়েছে। তিনি বৈঠকে না বসিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন জানান, যুবদল নেতা কর্তৃক মার্কেটের বাউন্ডারী গেইটে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা তার জানা নেয়। এ বিষয়ে খোঁজ খবর নিবেন বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com