নিজস্ব প্রতিবেদক: জমি ও অর্থ হাতানোর উদ্দেশ্যে লক্ষ্মীপুরে আব্দুল মালেক (৫৬) নামে সাবেক এক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন৷
ভূক্তভোগী মান্নান লক্ষ্মীপুর পৌরসভা লর ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত হলেন, তারই চাচী রুবিনা (৪৫)।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সাবেক সেনা সদস্য৷ অবসরের পর দীর্ঘদিন প্রবাসে থেকে হাঁড়ভাঙা খাটুনি খেটে দেশে ফিরি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ এবং চিকিৎসারত। আমার অসুস্থতা এবং সরলতার সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার কষ্টার্জিত সহায়-সম্পত্তি গ্রাস করতে মেতে উঠেছে।
রুবিনা নামের এক নারী আমার বিরুদ্ধে ধর্ষণের মতো একটি জঘন্য ও মিথ্যা অপবাদ রটিয়েছে। এটি সম্পূর্ণ সাজানো একটি নাটক। যার মূল উদ্দেশ্য হলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এবং আমার জমি ও অর্থ আত্মসাৎ করা।
রুবিনা আমাকে মামলার ভয় দেখিয়ে একটি কুচক্রী মহলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। তারা আমার কাছে ২০ লাখ টাকা টাকা দাবি করেছে। সেটা সফল হতে না পেরে আমাকে মামলা দিয়ে ফাঁসিয়েছে। মিথ্যা মামলার মানসিক চাপে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। সাজানো মামলায় আমাকে তিনমাস জেল খাটতে হয়েছে। এ সুযোগে আমার বসতঘরে ঢুকে মূল্যবাল মালামাল ওই চক্রান্তকারীরাই লুটপাট করেছে। আমি এখন জামিনে থাকলেও নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।



0Share