সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী বাজার এলাকায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। সোমবার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধ করা হয়। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের এজিএম জানে আলম ও মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে দাবি পূরণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা ঘটনাস্থল পৌঁছে এলাকাবাসীর দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com