সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
জেলার সুধী সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জেলার সুধী সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জেলার সুধী সমাজের সাথে পুলিশ সুপারের  মতবিনিময়

Motbinimoy Picনিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সাথে শনিবার বিকেল ৪টায় পুলিশ সুপার হলরুমে জেলার বিশিষ্টজন সুধী সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় জেলার আইন শৃংঙ্খলাসহ নানবিধ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে জেলার মাদক, সন্ত্রাস, দূর্ণীতি, হত্যা, চুরি-ডাকাতি প্রতিরোধের বিষয়।

এসময় পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জেলার সকল সচেতন নাগরিকের কাছে দল  মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল নাগরিকের নিরাপত্তা বিধান করার আশ্বাশ দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ সৈকত শাহীন,  সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ নাসিম মিয়া,  সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, ওসি ডিবি, মোঃ আবদুল অহিদ, ডি অই ও (ওয়ান) বশির আহম্মদ, সদর থানার ওসি, মোঃ ইকবাল হোসেন ও টি আই বিকে বডুয়া, জেলা পি পি এডভোকেট মোঃ জসিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যন মোঃ সালাউদ্দিন টিপু, জেলা আ’লীগ সাধারন সম্পাদক, মোঃ মিজানুর রহিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিউ আধুনিক হাসপাতালের চেয়ারম্যান জাকির হোসেন ভূইয়া আজাদ, বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্যাবল ব্যবসায়ী মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া প্রমূখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com