সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর এলাকায়  রোমান হোসেন (২২) নামের এক যুবলীগ কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার মদনপুর গ্রামে রোমানের মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত রোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের যুবলীগ কর্মী এবং বিরাহীমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে তাকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে সকালে ওই ইউনিয়নের মদনপুর গ্রামের একটি রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখে পুলিশকে জানানো হয়।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।

নিহত রোমান স্থানীয় কাশেম জিহাদীর সদস্য বলে জানান তিনি। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com