সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশ-বিজিবি’র অভিযানে ৩৮ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুরে পুলিশ-বিজিবি’র অভিযানে ৩৮ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুরে পুলিশ-বিজিবি’র অভিযানে ৩৮ জন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশ-বিজিবি’র যৌথ অভিযানে ৩৮ জন গ্রেফতার হয়েছেন। এ সময় একটি এলজি ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা য়ায়, লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযানে ১৩ জন গ্রেফতার হয়েছে। এ সময় দত্তপাড়া থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ মো. জাহাঙ্গীর আলম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়া রায়পুর নয় জন, রামগঞ্জে দশ জন, রামগতিতে দুই জন ও কমলনগর উপজেলার বিভিন্নস্থান থেকে ওয়ারেন্ট ও নিয়োমিত মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার (্এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৩ দিনে বুধবার ৩৯ বৃহস্পতিবার ৩৩ শুক্রবার ৩৮ জনসহ বিভিন্ন মামলার মোট ১শ ১০ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com