সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অপহৃত যুবক উদ্ধার, আটক ১

লক্ষ্মীপুরে অপহৃত যুবক উদ্ধার, আটক ১

লক্ষ্মীপুরে অপহৃত যুবক উদ্ধার, আটক ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অপহরণের ১১ ঘণ্টা পর সোহাগ (২৫) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে পুলিশ। এর আগে সকাল ১১টার দিকে ওই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। সোহাগ সদর উপজেলার পোদ্দার বাজার এলাকার নন্দি গ্রামের মানিক চন্দ্রকুরীর ছেলে। তিনি স্থানীয় একটি বেকারিতে কর্মরত। স্থানীয়রা জানায়, সকালে সোহাগকে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকা থেকে দুর্বৃত্তরা একটি সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার স্বজনরা পুলিশে খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী সন্দহে এক জনকে আটক করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তির নামপরিচয় জানাতে পারেননি তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com