সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছয়দিনে গ্রেফতার ১শ ৯৬, অভিযান অব্যাহত

লক্ষ্মীপুরে ছয়দিনে গ্রেফতার ১শ ৯৬, অভিযান অব্যাহত

লক্ষ্মীপুরে ছয়দিনে গ্রেফতার ১শ ৯৬, অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গত চয় দিনে ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশি-বিদেশি দু’টি বন্দুক ও ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে চলতি সপ্তাহের সোমবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ও নিয়মিত মামলা রয়েছে। লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়,গত সপ্তাহের মঙ্গলবার অভিযান শুরু হয়। ওই রাতে গ্রেফতার হয় ৩৯ জন, বুধবার ৩৩ জন, বৃহস্পতিবার ৩৮ জন ও শুক্রবার ৩৫ জন,শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ৩৩ জন এবং রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর উপজেলা এ অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com